
চট্টগ্রামের হাটহাজারীতে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ষাটোর্ধ্ব দুবাইপ্রবাসী নুর মোহাম্মদ গত ২৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
আজ শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়ার ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত কাটাখালী খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গলার সঙ্গে হাঁটু ভাঁজ করে গামছা দিয়ে বাঁধা ছিল।
নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ওই প্রবাসীর ছেলে এসে তাঁর বাবার লাশ বলে শনাক্ত করেন।
নুর মোহাম্মদের ছেলে ইসমাম নূর গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর থেকে তাঁর বাবার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, ‘প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে