কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. ইয়াছিন (৩৫) নামের এক রোহিঙ্গা নৈশপ্রহরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মো. ইয়াছিন একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারীর ছেলে এবং ক্যাম্পে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালনাধীন লার্নিং সেন্টারের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন ও স্থানীয়দের বরাতে ওসি মো. শামীম হোসেন বলেন, রাতে মো. ইয়াছিন প্রতিদিনের মতো নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে মুখোশপরা ৭-৮ জনের অজ্ঞাত দুষ্কৃতিকারি তাঁকে ঘিরে মারধর শুরু করে। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিনকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে