
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রোহিঙ্গা কেফায়েত উল্লাহ ও কোরবান আলী।
র্যাবের ভাষ্যমতে, নিহত দুজন চিহ্নিত ডাকাত ও মাদক কারবারি। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল হ্নীলার দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ উদ্ধার করা হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, টেকনাফ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে