
সাভারের আশুলিয়ায় প্রাইভেট কার নিয়ে এক ব্যক্তির নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় জুবায়ের চৌধুরী (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪-এর টহল দল। এ সময় পালিয়ে যান ছিনতাই চক্রের আরও দু-তিনজন। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
আজ রোববার দুপুরে আশুলিয়া থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জুবায়ের চৌধুরী ফরিদপুরের ভদ্রাসন থানার চার ফকিরডাঙ্গী গ্রামের মৃত কাদের চৌধুরীর ছেলে। তিনি ও তাঁর সহযোগীরা প্রাইভেট কার নিয়ে মেজর পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করতেন।
ভুক্তভোগী রোকনুল ইসলাম রোকন (২১) গাজীপুরের পশ্চিম টঙ্গী থানার কলেজগেট এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে পারিবারিক কাজে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে যান। এ সময় একটি কালো রঙের প্রাইভেট কার তাঁর গতিরোধ করে। সেখানে থাকা ব্যক্তিরা সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআইয়ের কর্মকর্তা পরিচয় দেন। এরপর ভুক্তভোগীকে চক্রটি বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাঁর মানিব্যাগ থাকা ১০ হাজার টাকাসহ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে জুবায়েরকে আটক এবং প্রাইভেট কারটি জব্দ করেন। পরে র্যাবের টহল টিমের হাতে স্থানীয়রা জুবায়ের চৌধুরীকে সোপর্দ করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার জুবায়ের ও সহযোগীরা একটি ছিনতাইকারী চক্র। তারা সেনাবাহিনীর নাম ভাঙিয়ে ছিনতাই করত। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে