
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আওয়ামী লীগের কমিটির বিরোধে প্রাণ যায় দোকানি আল আমিনের। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী রিতা আক্তার।
রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তিনি। এর আগে গত বুধবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর কড়াইল বস্তিতে আল আমিনকে (৩৪) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত আল আমিনের স্ত্রী রিতা আক্তার লিখিত বক্তব্যে বলেন, গত বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে আল আমিন সরকারকে (৩৪) মসজিদের ভেতর ঢুকে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। আল আমিনকে বাঁচাতে তার বড় ভাই নাসির সরকার এগিয়ে এলে তাঁকেও সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায়। তাদের ধারণা ছিল সে-ও মারা গেছে। পরে এলাকাবাসী দুজনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর আল আমিন সরকারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ডে যারা সরাসরি অংশগ্রহণ করে, তারা হলো নুরে আলম নূর, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, খাজা, আলী হোসেন, মামুন, তানভীর, স্বাধীন, মেহেদী, সুমন, রাসেল, মাহবুব, মাসুদ, ইলিয়াস, স্বপন, শফিকুল ইসলাম, মাহাবুব আলম, কফিন ও সেন্টুসহ আরও অনেকে।
এই ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মাহাবুব, আমজাদ, রাসেল, ইলিয়াস, মাসুদ। ঘটনায় জড়িত উল্লেখিত ব্যক্তিরা কড়াইল বস্তি এলাকায় মাদক, ছিনতাই, অস্ত্র বিক্রিসহ নানা অপরাধে জড়িত।
রিতা আক্তার আরও বলেন, ‘আমার স্বামীর হত্যার সঙ্গে জড়িতরা আমাকে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। তা না হলে আমি এবং আমার পরিবারের ওপর আবারও হামলা হবে। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করছি। তিনি গরিবের মা, সন্তানহারা, বাবাহারা মানুষের কষ্ট তিনি বোঝেন। আমি এই হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে