
নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কাছে টাকার বিনিময়ে অস্ত্র সরবরাহ করতেন কবীর আহাম্মদ। এরপর ধীরে ধীরে সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হন বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল রোববার তিনজনকে গ্রেপ্তারের পর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান।
সিটিটিসির হাতে গ্রেপ্তার অন্য দুজন হলেন শারক্বীয়া তৈরির ‘মাস্টারমাইন্ড’ পলাতক শামীম মাহফুজের অন্যতম সহযোগী মো. ইয়াসিন ও আবদুর রহমান।
সিটিটিসির প্রধান মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গতকাল রোববার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কবীরকে এবং কদমতলী থেকে ইয়াসিন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। কবীরের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, ছয়টি একনলা বন্দুক, ১১ রাউন্ড গুলি, ১৪০ রাউন্ড সিসার তৈরি গুলি এবং আইইডি তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সিটিটিসির প্রধান জানান, গত ২১ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা থেকে শারক্বীয়ার দুই সদস্য সাইফুল ইসলাম তুহিন ও নাঈম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগঠনের অস্ত্র সরবরাহকারী কবীর আহাম্মদের নাম পাওয়া যায়। পরে তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাটির নিচ থেকে দুটি প্লাস্টিকের ড্রাম থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কবীরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান বলেন, তিনি জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে অস্ত্র সরবরাহ করেছিল। উদ্ধার হওয়া অস্ত্রের কিছু অংশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কাছে সরবরাহ করার পরিকল্পনা ছিল। তাঁর বিরুদ্ধে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র কেনার জন্য কবীরের সঙ্গে যোগাযোগ করেছিলেন শামীম মাহফুজ। ধীরে ধীরে কবীর নিজেও সংগঠনের প্রতি দুর্বল হয়ে পড়েন। এখন তিনি সংগঠনের সদস্য হিসেবে কাজ করেন। তাঁর কাছ থেকে তথ্য পেয়ে শামীম মাহফুজের সহযোগী ইয়াসিন ও আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে