নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চৌত্রাপাশা গ্রামে গতকাল বুধবার রাতে গণধর্ষণের শিকার হন এক নৃত্যশিল্পী (১৯)। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে রাতেই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার অপর তিন আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার চৌত্রাপাশা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ইসরাফিল (৩৩), আব্দুল হকের ছেলে রুহুল আমিন (২০), মৃত লাল মিয়ার ছেলে বাবু (২৬) ও তালেব আলীর ছেলে খোকন আলম (২৬)।
তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জাকির রব্বানী জানান, গতকাল বুধবার সন্ধ্যার পর উপজেলার সাদিপুর ইউনিয়নের ভরগাঁও গ্রামে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এক নারী (১৯) নৃত্য পরিবেশন করেন। পরে রাত ১টার দিকে পায়ে হেঁটে নয়াপুর বাজার ফেরার পথে চৌত্রাপাশা হাবুরটেক দাইয়ানের বাড়ির সামনে পৌঁছানোর পর স্থানীয় ইসরাফিল, রুহুল আমিন, বাবু, খোকন আলম, ইমডান, রবিন, মামুনসহ একটি সংঘবদ্ধ দল নৃত্যশিল্পী দলনেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং নৃত্যশিল্পী ওই নারীকে অন্যত্র নিয়ে গণধর্ষণ করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে