
একটি অনলাইন প্ল্যাটফর্মে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে পছন্দ হয় গাজীপুরের যুবক রাসেল মিয়ার (২৫)। বিক্রেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে ফোনটি কিনতে আশুলিয়ায় আসেন তিনি। কিন্তু ওত পেতে থাকা বিক্রেতা পরিচয়ধারীরা তাঁকে মারধর করে মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়।
গতকাল রোববার দিনে দুপুরে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই আশুলিয়া থানায় মামলা করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মো. রিয়াজ উদ্দিনের ছেলে রাসেল মিয়া।
ভুক্তভোগী রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিক্রয় ডটকমে আইফোন ১১ প্রো ম্যাক্স মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখে বিক্রেতার সঙ্গে যোগাযোগ করি। পরে সেই মোবাইল ফোন কিনতে আশুলিয়ায় আসি। বিক্রেতারা পাঁচ-ছয়জন ছিল। তারা আমাকে প্রথমে মোবাইল ফোনটি দেখায়। কিনতে রাজি হলে আমি তাদের হাতে ৪০ হাজার টাকা দিই। তারা মোবাইল ফোনটি না দিয়ে উল্টো আমার সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আমাকে মারধর করে আমার মোটরসাইকেলটিও ছিনিয়ে নেয়। আমি আশুলিয়া থানায় অজ্ঞাতপরিচয় পাঁছ-ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।’
আশুলিয়া থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি, দ্রুতই ভুক্তভোগীর খোয়া যাওয়া জিনিসগুলো উদ্ধার করা সম্ভব হবে। আসামিরাও আইনের আওতায় আসবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে