শ্রীনগরে প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জের ধরে ঢাকা থেকে কিছু লোক গিয়ে দুই রাউন্ড গুলি করেছে। তিন সাংবাদিক গুলি করার ছবি তুললে তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে গুলিবর্ষণের ছবি মুছে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে এরই মধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।’ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কোলাপাড়া এলাকায় এই ফাঁকা গুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোলাপাড়া গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী ইস্রারাফিল অভিযোগ করে বলেন, তাঁর কেনা জমিতে গত শনিবার প্রাচীর নির্মাণ শুরু করলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার ঢাকা থেকে ৫ /৬টা মোটরসাইকেলে ১০ / ১৫ জন লোক এসে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়। বাধা উপেক্ষা করে রাজমিস্ত্রিরা কাজ করে। রোববার সকালে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজহার অর্ধশত মোটরসাইকেল নিয়ে এলাকায় ঢুকে লোকজন দিয়ে দেয়ালের গাঁথুনি ভেঙে দেন। বিকেল সাড়ে ৩টার দিকে আজহারের লোকজন এলাকায় দুই রাউন্ড ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি অধীর রাজবংশী, দৈনিক নয়াদিগন্তের আব্দুর রকিব ও দৈনিক আজকের পত্রিকার হামিদুল ইসলাম লিংকন মোবাইল ফোনে গুলি করার ছবি তোলেন। তাৎক্ষণিকভাবে আজহারের লোকজন তাঁদের মোবাইল ফোন কেড়ে নিয়ে গুলি করার ছবি মুছে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মোহাম্মদ আজাহার বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। আর গুলির কোনো ঘটনা ঘটেনি। ঢাকার কিছু ছেলে গিয়েছিল, তারা সাংবাদিকদের চিনতে পারেনি। বিষয়টি জেনে সাংবাদিকদের সঙ্গে সরি বলিয়ে মিলিয়ে দিয়েছি।’
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ‘কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গুলি করার ঘটনা পুলিশ তদন্ত করে দেখছে।’
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তানভীর হাসান বলেন, ‘বিষয়টি নিয়ে অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলব। কেউ অভিযোগ না করলেও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে