
রাজধানীর তুরাগে পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শনিবার ভোরে মূল হোতা আব্দুর রউফকে আটক করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে বাকি দুজনের নাম জানা যায়নি।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন একটি বাড়ি থেকে শনিবার ভোর ৫টার দিকে আব্দুর রউফকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে আব্দুর রউফের দুই সহযোগীকে আটক করা হয়।
তুরাগের ফুলবাড়িয়া বাজারসংলগ্ন ওই বাড়িতে শুক্রবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে তুরাগ থানার এসআই শাহিনুর রহমানকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং সেখান থেকে কুর্মিটোলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
তুরাগ থানার দায়িত্বরত কর্মকর্তা (এসআই) আলী আজম আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশকে ছুরিকাঘাতের ঘটনায় মূল হোতা আব্দুর রউফকে ভোর ৫টার দিকে আটক করা হয়েছে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
আরও পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে