আশুলিয়া থেকে প্রায় ৩০ লাখ টাকার অবৈধ আতশবাজি ও পটকাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মাজহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের মো. কবির হোসেন (৫২) ও হবিগঞ্জের মো. তানভীর হোসেন (২০)।
র্যাব সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে মজুত রাখা ৩২ ধরনের নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা জব্দ করা হয়। যার আনুমানিক দাম প্রায় ৩০ লাখ টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
মো. মাজহারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আতশবাজি ও পটকা মজুত করেন। বিভিন্ন জাতীয় দিবসে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে এসব সংগ্রহ করা হয়। তাঁদের সঙ্গে আরও অনেক সহযোগী রয়েছেন।
মো. মাজহারুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে