ঢাকার দোহারে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে মুকসুদপুর ইউনিয়নের দুবলী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দোহার উপজেলার নারিশা পশ্চিম চর এলাকার মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) এবং একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।
স্থানীয়রা জানান, দুবলী সেতুর ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।
আহত রাতুল বলেন, ‘গতকাল রাত আনুমানিক সারে ৮টার দিকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমি ও আমার প্রতিবেশী মেহেদী বাড়ি ফিরছিলাম। দুবলী সেতুর ঢালে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে তিন যুবক আমাদের পায়ে গুলি করে পালিয়ে যায়।’
আহত মেহেদি বলেন, ‘আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের পায়ে গুলি করে তিনজন পালিয়ে যায়। আমি আহত অবস্থায়ও তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পারিনি।’
মেহেদি আরও বলেন, ‘রাতে আমরা হামলাকারীদের চিনতে পারিনি। আর কী উদ্দেশ্যে গুলি করল তা-ও বুঝতে পারছি না। তবে একটি ছেলেকে দেখলে হয়তো চিনতে পারব। এদিকে এমন ঘটনায় ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, ‘বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে আমাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমি দোষীদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে