প্রতারণা ও জালিয়াতি মামলা সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইব্রাহিম খলিলকে (৪০) রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. ইব্রাহিম খলিলের বাড়ি কুমিল্লার দেবীদ্বার থানার ফতেহাবাদ গ্রামে।
র্যাব-৩–এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার ইব্রাহিমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবীদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরবর্তীতে এই মামলায় আদালত ২০১০ সালে তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দণ্ডিত করেন। মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় র্যাবের পক্ষ থেকে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে