ঢাকার দোহার উপজেলায় স্ত্রীকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
আহত গৃহবধূ চন্দ্রবান (৪৩) নবাবগঞ্জ উপজেলার আলালপুর গ্রামের বাসিন্দা এবং দোহার উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চন্দ্রবান আজকের পত্রিকাকে জানান, আলী হোসেন ও তাঁর কোনো সন্তান না হওয়ায় এক ছেলে (৭) ও এক মেয়ে (১৪) দত্তক নিয়েছিলেন তাঁরা। ৮-৯ মাস আগে তাঁর স্বামী মেয়েকে যৌন হয়রানির চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে মেয়েকে উপজেলার একটি মাদ্রাসায় ভর্তি করেন। এরপর থেকে মেয়ে ওখানেই থাকত। গত দুদিন আগে তাঁর স্বামী মেয়েকে বাসায় আনতে বলেন।
চন্দ্রবান জানান, তাঁর ধারণা ছিল আলী হোসেনের আচরণ পরিবর্তন হয়েছে। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে ফের একই আচরণ দেখে আলী হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনি মেয়ের রুমে ঢুকে ছেলে ও মেয়েকে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ভোর পাঁচটার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে রামদা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আলী হোসেন।
চন্দ্রবান জানান, তাঁর আর্তচিৎকারে এলাকার সবাই এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু এর মধ্যেই আলী হোসেন পালিয়ে যায়।
আলী হোসেনের মা পানু বেগম বলেন, ‘মাঝে মাঝেই ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া লাগে। বউকে মারে আবার চিকিৎসা করায়। তবে গতকাল কী নিয়ে ঝগড়া লাগছে তা জানি না। তবে এভাবে কোপানো ঠিক হয়নি।’
এ বিষয় দোহার উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মলিহা পারভিন বলেন, ‘সকালে চন্দ্রবানকে হাসপাতালে নিয়ে আসলে তাকে আমরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। তার ক্ষতস্থানে ৭০-৮০টি সেলাই দিতে হয়েছে। তবে চন্দ্রবান এখন সুস্থ আছে। আমাদের হাসপাতালে চিৎসাধীন আছে।’
এ বিষয়ে দোহার থানার উপপরিদর্শক (এসআই) হাচান মাহমুদ জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিম চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত আলী হোসেনকে এখনো পাওয়া যায়নি। তদন্ত চলমান আছে। তাঁকে খোঁজ করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে