রাজধানীর মিরপুর থানার ৩ নম্বর সেকশন এলাকার একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি ও তাণ্ডব চালানোর অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে মিরপুর মডেল থানার ৩ নম্বর সেকশনের ৮ নম্বর রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, চাঁদার দাবিতে বিয়েবাড়িতে তাণ্ডবের অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হিজড়ারা হলেন বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
তিনি জানান, মিরপুর ৩ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে এমন খবর পেয়ে দুপুরের দিকে হিজড়ারা ওই বাড়িতে যান। বাড়িতে গিয়েই তাঁরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির বাসিন্দারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হিজড়ারা সেখানে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তখন মেয়ের বিয়ের আয়োজনকারী উর্মিলা দেড় হাজার টাকা দেন। কিন্তু এই টাকা পেয়ে হিজড়ারা আরও বেশি চিৎকার শুরু করেন এবং বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করেন।
এ সময় ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন উর্মিলা। এতে হিজড়ারা আরও ক্ষিপ্ত হয়ে যান। তাঁরা দরজায় ধাক্কা ও লাথি মারা শুরু করেন। একপর্যায়ে সেই ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন হিজড়ারা। পরে পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে এবং হিজড়াদের গ্রেপ্তার করে। হিজড়াদের দেওয়া সেই দেড় হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে