
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের গ্রুপ ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে বগুড়া জেলার সদর থানার কলোনি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার মো. রানা মিয়া (২৩) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মো. রেজা আহম্মেদ (২২)। এ সময় তাঁদের কাছ থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত দুটি স্মার্ট ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এটিইউয়ের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, একটি চক্র দেশের বিভিন্ন এলাকায় এজেন্টদের মাধ্যমে অনলাইন জুয়া চালিয়ে আসছিল। এটিইউর অভিযানে গ্রেপ্তার রানা মিয়া ও রেজা আহম্মেদ ফেসবুক গ্রুপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করতেন।
তাঁরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্নজনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করতেন। ফলে টাকা ও ডলারের মাধ্যমে অনলাইন জুয়ার কারণে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। এই চক্র অনেকেই জড়িত রয়েছেন। তাঁরা বিশেষ একটি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে দীর্ঘদিন অনলাইন জুয়া চালিয়ে আসছেন। এই চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এবং দেশব্যাপী অনলাইন জুয়া পরিচালনা করে সাধারণ মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। চক্রটির মূল সদস্য দেশের বাইরে থেকে চক্রটিকে নিয়ন্ত্রণ করে।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান আরও জানান, গ্রেপ্তার আসামিদের সঙ্গে আরও কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। যারা অনলাইন জুয়া পরিচালনার মাধ্যমে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন করে থাকে। গ্রেপ্তার আসামিসহ চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে