ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ১২ দিন পর উদ্ধার করেছে আলফাডাঙ্গা পুলিশ। আজ রোববার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রামের গোলাম কুদ্দুস মোল্লার মেয়ে (১৩) গত ১৫ জুলাই বিকেল পাঁচটার দিকে হেলেঞ্চা বাজারে যাওয়ার পথে নিখোঁজ হয়। মেয়েটি পার্শ্ববর্তী বুড়াইচ ইউনিয়নের শিয়ালদী আদর্শ দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে গত ১৯ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপাপাত গ্রামের সত্তার ফকিরের ছেলে জিয়া ফকিরকে (৪০) আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এস আই মো. ইউনূচ আলী শনিবার সন্ধ্যায় নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ছাত্রীকে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে জিয়াকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, অপরাধীকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে