একাধিক খুন, ডাকাতি ও নাশকতার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি সর্বহারা দলের চরমপন্থী নেতা শুক্কুর আলী ও তার প্রধান সহকারী দুর্ধর্ষ ডাকাত দিদারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে অর্ধশত ডাকাতির কথা স্বীকার করেছেন বলে র্যাব দাবি করছে।
আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব-৩ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব-৩-এর অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ।
নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার হাওয়া শুক্কুর আলী (৫০) প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে চরমপন্থী বলে স্বীকার করেছেন বলে র্যাব দাবি করে ৷ সংবাদ সম্মেলনে আরিফ মহিউদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ এলাকায় শুক্কুর আলীর দৌরাত্ম্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি হয়। এভাবে তিনি ও তাঁর দলের সদস্যরা একের পর এক ডাকাতি কার্যক্রম চালিয়ে এলাকার মানুষের বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার লুট করেন। ডাকাতি থেকে অর্জিত অর্থ দিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করতেন।’
একই সঙ্গে গ্রেপ্তার হওয়া দিদার (৪০) অন্যতম প্রধান সহকারী হিসেবে কাজ করতেন শুক্কুর আলীর। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে