
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের নাম আরিফুর রহমান। তাঁর লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা রয়েছে, ‘একজন রেপিস্ট ও ব্ল্যাকমেইলারকে খুন করে শান্তি নিলাম।’ কিছুদিন আগে ওই যুবক এক নারীকে নিয়ে ওই ফ্ল্যাটের উঠেছিলেন বলে জানা যায়।
শনিবার (১ জুন) রাতে ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করে ভাটারা থানা-পুলিশ। আরিফুরের বাড়ি নরসিংদী।
পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাট মাটি প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়েছে। প্রতিষ্ঠানটি দেশি–বিদেশি নাগরিকদের অনলাইনে স্টুডিও ফ্ল্যাট ভাড়া দিয়ে থাকে।
গত ১৭ মে আরিফুল ইসলাম ও পারভীন আক্তার স্বামী–স্ত্রী পরিচয়ে দোতলার একটি ফ্ল্যাটে ওঠেন। অনলাইনে সাত দিনের জন্য বুকিং দিয়েছিলেন তিনি। শনিবার সন্ধ্যার দিকে মাটি প্রপার্টিজ থেকে ফোন কল করে ভাটারা থানা-পুলিশকে জানানো হয়, দোতলার ফ্ল্যাটে একজনের লাশ পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় লাশটি পচা–গলা। এ কারণে উদ্ধার করতে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিআইডি ক্রাইমসিন পর্যবেক্ষণ করে জানায়, লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ পরে তাঁর নাম আরিফুল ইসলাম বলে নিশ্চিত হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আরিফুল ইসলাম এক বছর ধরে জাপানে বসবাস করছেন। জাপানে আয়েশা (জাপানি নাম নাচুকি) নামে এক তরুণীর সঙ্গে গত বছর আরিফুলের বিয়ে হয়। তাঁর স্ত্রী জাপানেই আছেন। আরিফ দেশে এসেছে সেটি পরিবার জানত না। লাশ উদ্ধারের পর তাঁরা জানতে পেরেছেন।
পুলিশ জানিয়েছে, আরিফ গোপনে দেশে আসেন। এরপর পুরোনো বান্ধবী পারভিন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন। সিসি ক্যামেরার ফুটেছে তা ধরা পড়েছে। পারভীন আক্তারেরও স্বামী রয়েছে। তাঁর স্বামী কানাডা প্রবাসী। পারভীন নিজেও কানাডার নাগরিক। দীর্ঘদিনের কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
মূলত লাশের পাশে পাওয়া চিরকুটের ভাষা থেকেই এমন ধারণা করছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এই Rapist, Blackmailler। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে Rapist, Blackmailler কে মেরে শান্তি নিলাম।’
পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর পারভীন হয়তো পালিয়ে গেছেন। তাঁর সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পাওয়া গেছে। সুতরাং তিনি হয়তো দেশের বাইরে চলে গেছেন।
এদিকে আরিফের পরিবার জানিয়েছে, শনিবার আরিফের জাপানি স্ত্রী ফোন কল দিয়ে বলেন, ‘আরিফ দেশে এসেছেন। কিন্তু তাঁর কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনে কয়েক দিন ধরে কথা বলতে পারছি না।’
মাটি প্রপার্টিজের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত ১৭ মে বিকেল ৪টার দিকে পারভীন ও আরিফুল ইসলাম একসঙ্গে এই ফ্ল্যাটে ওঠেন। ১৮ মে সকাল ৬টা ৩১ মিনিটে পারভীন আক্তার একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যান। তাঁর মোবাইল নম্বরের সর্বশেষ অবস্থান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধারণা করা হচ্ছে চিরকুটটি পারভীন আক্তারেরই লেখা।
এ ছাড়া লাশের পাশ থেকে একটি নোটারি উদ্ধার করা হয়েছে। সেখানে দেখা গেছে, আরিফ এবং পারভীন ২০২১ সালে নোটারি পাবলিক করে বিয়ে করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধারের পর সিআইডি ক্রাইমসিন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে