প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কামরুন্নাহার মিশু (২৫) নামে এক গার্মেন্টস কর্মীকে ছুরি মেরে জখম করা হয়েছে। রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটেছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে পোশাক কারখানার ভেতরে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতারকুল জিএম বাড়ি এলাকার ‘ইশরাক অ্যাপারেলস’ নামে পোশাক কারখানাটিতে টাইম কিপার হিসেবে চাকরি করেন মিশু। থাকেন ওই এলাকাতেই।
কারখানার এমডি এনামুল হক বলেন, ‘কারখানার ফিনিশিং ইনচার্জ জাহিদ হোসেন (৩০) মিশুকে কয়েক দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় মিশুর ওপর ক্ষিপ্ত ছিলেন জাহিদ। এর জের ধরে আজ বিকেলে কারাখানায় মিশুর সামনে যায় জাহিদ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মিশুর ডান পাঁজরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মিশু দৌড়ে আমার রুমে চলে আসেন। তখন তাঁর পিছু পিছু জাহিদও সেখানে ঢোকার চেষ্টা করেন। তবে দরজা বন্ধ করে দেওয়ায় সেখানে আর ঢুকতে পারেননি জাহিদ।’
এনামুল হক আরও বলেন, ‘রক্তাক্ত অবস্থায় মিশুকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।’
সহকর্মীরা জানান, আজ সকালে জাহিদ কারখানার আরও একটি মেয়েকে উত্ত্যক্ত করেন। সেই ঘটনায় কারখানার কর্মকর্তারা তাঁর বিচারও করেন। এরপর বিকেলেই তিনি এই ঘটনা ঘটান।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারী শ্রমিকের ডান পাঁজরে ছুরিকাঘাতের ক্ষত রয়েছে। জরুরি বিভাগে তাঁর অস্ত্রোপচার হয়েছে। অবস্থা গুরুতর।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে