দ্বিতীয় বিয়ে করতে চাওয়ার কারণে সিঁদ কেটে ঘরে ঢুকে বাবার কান ও জিহ্বা কেটে দিয়েছেন ছেলে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে গতকাল রোববার দিবারাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, তিন মাস আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান আরমানের (১৯) মা। এরপর বাবা আমিন উদ্দিন (৫২) দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। এই খবর শোনার পর রোববার রাত পৌনে ৯টার দিকে বাবার সঙ্গে ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে বিছানায় আগুন দেন। হৈ চৈ শুনে এলাকাবাসী এগিয়ে এসে পানি ঢেলে আগুন নেভান।
এরপর বাবা ছেলেকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ২টার দিকে আরমান সিঁদ কেটে ঘরে ঢুকে চাকু দিয়ে বাবার কানের অর্ধেক অংশ কেটে ফেলেন। এরপর চাকু দিয়ে এলোপাতাড়ি শরীরের কোপাতে থাকেন। একপর্যায়ে চাকুর আঘাতে জিহ্বা কেটে যায়। আমিন উদ্দিনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে আরমান দরজা খুলে পালিয়ে যান।
স্বজনেরা আমিন উদ্দিনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, আারমান এলাকার মেয়েদের উত্ত্যক্ত করেন এবং অনৈতিক কাজ করে বেড়ান। প্রতিবেশী ও স্বজনেরা ঘটনার বর্ণনা দিলেও নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে চাননি।
এ ব্যাপারে জানতে চাইলে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক এসআই সোহেল মুফতি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে