জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী ফরিদ আহমেদকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান পৃথক দুই ধারায় এ কারাদণ্ডের আদেশ দেন।
রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ফরিদ আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৩৬ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত ৩৬ লাখ ৪১ হাজার ৮৯১ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার দায়ে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে দুই ধারার সাজা একত্রে চলবে বলে আদেশে উল্লেখ করেছেন বিচারক। সে ক্ষেত্রে তাঁকে চার বছর কারাভোগ করতে হবে।
জামিনে থাকা ফরিদ আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।
৭৫ লাখ ১৮ হাজার ৩২৯ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং ১ কোটি ২ লাখ ৫২ হাজার ৫৫২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদ আহমেদের বিরুদ্ধে ২০১৬ সালের ৭ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন দুদকের উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন।
মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে