রাজধানীর উত্তরায় তরুণীর চেইন ছিনিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ভিক্ষুকের সাহসিকতায় এক ছিনতাইকারী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম সবুজ (৩৬)। উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, গ্রেপ্তার ছিনতাইকারী সবুজ পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার সিদ্দিকুর রহমানের ছেলে। অপরদিকে ষাটোর্ধ্ব ওই বৃদ্ধ ভিক্ষুক হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনরগর উপজেলার তনু শেখের ছেলে বাবর মিয়া।
ছিনতাইকারীর কবলে পড়া ওই তরুণী আঁখি মনি সিভা আজকের পত্রিকাকে বলেন, ‘অফিস শেষে বাড়ি ফেরার পথে উত্তরার কুশল সেন্টারের সামনে গলার চেইন টান দিয়ে দৌড় দেয় ছিনতাইকারী সবুজ। তখন চিৎকার করলে আশপাশের লোকেরা সবুজের পিছু নেয়। এ সময় সেখানে ভিক্ষা করছিলেন বাবর মিয়া। সবুজকে পালাতে দেখে তিনি পথরোধ করেন এবং হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে ফেলে দেন, এরপর জাপটে ধরেন। পরে আশপাশের লোকজন ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করে।’
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে বলেন, ‘তরুণীর গলার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ষাটোর্ধ্ব এক ভিক্ষুক ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাকে আশপাশের লোকজন ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। তখন পুলিশের ভয়ে ছিনতাইকারী সবুজ গলার চেইনটি গিলে খেয়ে ফেলে। অতঃপর বমি করিয়ে তার পেটের ভেতর থেকে চেইনটি বের করে উদ্ধার করা হয়।’
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন বলেও জানান ওসি মহসীন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে