
ঢাকার দোহারের একটি এলাকায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে ওই এলাকার একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত শহিদুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে দোহার থানা-পুলিশ।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ১০-১২ দিন আগে বিকেলে বাড়িতে যাওয়ার পথে শিশুটিকে ডেকে পাশের নির্জন স্থানে নিয়ে যান শহিদুল। এরপর শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করেন। প্রায় ৪০ মিনিট পর তাকে ছেড়ে দেন। যাওয়ার সময় ৫০ টাকা দিয়ে চকলেট খেতে বলেন শহিদুল এবং ঘটনার বিষয়টি কাউকে বলতে নিষেধ করেন। রক্তমাখা অবস্থায় মেয়েটি বাড়িতে এলে তার মা বিস্তারিত জানতে চান। এরপর ঘটনা শুনে বিষয়টি নিয়ে বিচার চাইতে গেলে শহিদুলের পরিবার তাঁদের হত্যার হুমকি দেয়।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল মঙ্গলবার রাতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শহিদুলকে বেদম মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার থানা-পুলিশ। পরে রাতেই একটি ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী শিশুটির বাবা।
গতকাল রাতে শহিদুলের বাড়িতে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন স্থানীয় হেমায়েত হোসেন ও অভিযুক্ত শহিদুলের ভাই বাহাদুর।
ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ। ঠিকমতো তিনবেলা খেতে পারি না। আমার মেয়ের এমন ক্ষতি করার পরে বিচার চাইলে, তারা হত্যার ভয় দেখায়। আমি পুলিশের সহায়তায় এর সঠিক বিচার চাই।’
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, ‘ইসলামপুরে শিশু ধর্ষণের ঘটনায় দোহার থানায় শিশুটির বাবা একটি মামলা করেন। প্রধান আসামি শহিদুলকে আমরা গ্রেপ্তার করে সরকারি হাসপাতালে পুলিশি হেফাজতে রেখেছি। শিগগিরই তাঁকে আদালতে পাঠানো হবে। শিশুটিকে মেডিকেল চেকআপের জন্য দ্রুতই ঢাকা পাঠানো হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে