টাঙ্গাইলে মদ্যপ অবস্থায় এক গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ইউপি সদস্যের বিরুদ্ধে উঠেছে। এ ঘটনায় মামলার পর আজ মঙ্গলবার অভিযুক্ত ইউপি সদস্য কাদের জোয়ারদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কাদের জোয়ারদার টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের ওয়ার্ডের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাদের জোয়ারদার গতকাল সোমবার রাতে মদ্যপ অবস্থায় স্থানীয় এক প্রবাসীর বাড়িতে যান। সেখানে গিয়ে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকার করলে পাশের ঘরের লোকজন এসে কাদের জোয়রদারকে আটক করে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। পরে ভোররাতে ছানোয়ার হোসেন নামে স্থানীয় আরেক ইউপি সদস্য আলোচনা সাপেক্ষে কাদের জোয়ারদারকে ছাড়িয়ে নিয়ে যান।
এ ঘটনার পর গৃহবধূ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে কাদের জোয়ারদারকে আজ দুপুরে গ্রেপ্তার করে আদালতে পাঠান। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাদত হোসেন বলেন, ‘ইউপি সদস্য কাদের জোয়ারদার একাধিকবার ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করেছে। বিষয়টি জেনে আমি তাকে সংশোধন হতে বলেছি। সোমবার দিবাগত রাত ১১টার দিকে মদ খেয়ে প্রবাসীর স্ত্রীর বাড়িতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করলে জনতার হাতে ধরা পড়ে। এ বিষয়ে গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বর্তমানে সে কারাবন্দী রয়েছে।’
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘বাদী সশরীরে থানায় উপস্থিত হয়ে মামলা করলে আমরা বিষয়টি আমলে নিয়ে কাদের জোয়ারদারকে গ্রেপ্তার করি। পরে তাকে আদালতে পাঠানো তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে