
চার বছর ধরে পলাতক রাজধানীর আদাবর থানার ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। দণ্ডিত মো. রাকিব (২৮) আদাবর এলাকার সামু মিয়ার ছেলে।
তাঁকে তুরাগের দিয়াবাড়ী থেকে গতকাল রোববার গ্রেপ্তার করা হয় বলে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান।
এএসপি খান আসিফ তপু বলেন, ২০২০ সালের ২১ সেপ্টম্বর রাতে অসুস্থ মাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হোন এক নারী। পরদিন তিন আদাবর থানায় তিনজনের নামে মামলা করেন। আসামিরা পলাতক থাকা অবস্থায় যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তিনি আরো বলেন, আদাবর থানা পুলিশ র্যাবের কাছে সহযোগিতা চাইলে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
এজাহারের বরাতে ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ভিকটিমের তাঁর অসুস্থ মাকে দেখতে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাত ১০টায় রাজধানীর শ্যামলী মোড়ে দাঁড়ান। গাবতলীতে যাওয়ার জন্য কিছুক্ষণ পর গাবতলীগামী একটি বাসে ওঠেন তিনি। পথে টেকনিক্যাল মোড়ে ভিকটিম ছাড়া সব যাত্রী বাস থেকে নেমে যায়। পরে ভিকটিমকে জোর করে মিরপুর বেড়িবাঁধে নিয়ে যান বাসের চালক ও হেলপাররা। সেখান থেকে তাঁকে একটি রিকশায় করে আদাবরের ৬ নম্বর রোডের একটি রিকশার গ্যারেজে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে