গোপালগঞ্জে একটি খামার বাড়ির কেয়ারটেকার আহাদ আলীকে (৪৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তের কোপে আহত হন বাড়ির মালিক যুক্তরাজ্যপ্রবাসী মুরাদ হোসেন (৬৫)।
আজ রোববার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত ওই বাড়ির কেয়ারটেকার আহাদ আলীর বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।
গোপালগঞ্জ সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, যুক্তরাজ্যপ্রবাসী প্যারালাইসিস মুরাদ হোসেন তাঁর কেয়ারটেকার আহাদকে নিয়ে ওই খামার বাড়িতে থাকেন। আহাদ অসুস্থ মুরাদ ও তাঁর খামার বাড়ি দেখভাল করতেন। এ বাড়িতে রয়েছে বড় একটি গরুর খামার ও পুকুর। আজ ভোরের দিকে দুর্বৃত্তরা একতলা ভবনের জানালার গ্লাস খুলে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। টের পেয়ে বাধা দিতে গেলে কেয়ারটেকার ও মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
মুরাদের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, ‘সকালে প্রতিবেশীরা খামার বাড়ির দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে তাঁদের পড়ে থাকতে দেখেন। আমরা এসে মুরাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করি। মুরাদের চোখ, মুখ, মাথাসহ বেশ কয়েকটি স্থানে কোপের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য মুরাদকে ঢাকায় পাঠানো হয়েছে।’
গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা জানান, ঘটনার তদন্তে ক্রাইমসিনসহ পুলিশের সব কটি ইউনিট কাজ করছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে