গাজীপুরের টঙ্গীতে সাদিয়া আক্তার (২০) নামে এক তরুণী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার বিকেলে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই তরুণী রাজধানীর মিরপুর বাংলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ঢাকার দোহার এলাকার আবুল বাসার বাচ্চুর মেয়ে। টঙ্গী বাজার এলাকায় ভাড়া বাড়ির ছয় তলায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ইচ্ছার বিরুদ্ধে পরিবারের সদস্যরা এক ছেলের সঙ্গে সাদিয়ার বিয়ে ঠিক করেন। বিয়ে করবে না বলে পরিবারকে জানিয়েছিল সে। আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ের তারিখ ঠিক হয়ে যাওয়ায় পরিবারের ওপর অভিমান করে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েন সাদিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এ ঘটনা সাদিয়ার পরিবারের সদস্যরা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে