সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিরুলিয়া ইউনিয়নের কাকাবোর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রমজান আলী (৩৫)। তিনি কাকাবোর গ্রামের মো. শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাকাবোর খেয়াঘাট এলাকার ১৮ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী রহিম মিয়া, ইউনুস, ইয়ানুস ও মানিক মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে রমজান আলীর পরিবারের বিরোধ চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রহিম, ইউনুস, ইয়ানুস ও মানিকসহ ৮ থেকে ১০ জন লোক নিয়ে বিরোধপূর্ণ ওই জমি দখলের চেষ্টা চালান।
খবর পেয়ে রমজান আলী তাঁর ভগ্নিপতি সেলিম মিয়াকে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় প্রতিপক্ষের লোকজন রমজান আলী ও সেলিমকে ধাওয়া করে। সেলিম সেখান থেকে পালাতে সক্ষম হলেও রমজান আলীকে ধরে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় রমজান আলীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রমজান আলীর স্ত্রী সোহানা আক্তার অভিযোগ করেন, ‘স্বজনেরা আমার স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ সময় তাঁরা আমার স্বামীর সঙ্গে থাকা স্বজনদেরও মারধর করেন। এ কারণে দ্রুত আমার স্বামীকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পথেই তিনি মারা যান।’
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি শাহ্ জামান বলেন, জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে