টাঙ্গাইলের গোপালপুরে সেনাসদস্য হিসেবে ভুয়া পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মো. খায়রুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহনপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন। তিনি বলেন, ‘সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজনের হাতে আটক হওয়া খায়রুলকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে জানা যায়, তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিভিন্ন থানায় ১০ প্রতারণার মামলা রয়েছে।’
ওসি জানান, খায়রুল জেলার ভূঞাপুর উপজেলার বাহাদীপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড, তিনটি আইডি কার্ডের কভার, কিছু কাগজপত্র, বিভিন্ন সেনা সদস্যের ছবি, সেনাবাহিনীর পোশাকের রঙে দুটি মানিব্যাগ, দুটি গেঞ্জি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গোপালপুর উপজেলার হাজরাবাড়ী গ্রামের আল আমিন নামের এক ভুক্তভোগীসহ স্থানীয় লোকজন জানান, তিন বছর আগে আল আমিনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ময়মনসিংহ নিয়ে কৌশলে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান খায়রুল। আজ বিকেলে মোহনপুর বাজারে তাঁর সঙ্গে আল আমিনের দেখা হলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি করেন তাঁরা। এ সময় স্থানীয় লোকজন খায়রুলকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁর আইডি কার্ডের তথ্য যাচাই-বাছাই শেষে ভুয়া হিসেবে প্রমাণ পাওয়ায় তাঁকে আটক করে পুলিশ।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম লাভলু মাস্টার বলেন, ‘আটক খায়রুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ভুয়া পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে থানা-পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে