বন্দরের দুই মাসের শিশু ইমাম হোসেন হত্যা মামলার সূত্র উদ্ঘাটনের কথা জানিয়েছে পিবিআই। গতকাল রোববার পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংস্থাটির দাবি, ঘুমন্ত শিশু ইমামকে পুকুরে ফেলে হত্যা করেছে তার মা।
২০২০ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে বন্দর উপজেলার ১ নম্বর মাধবপাশা এলাকার বাসিন্দা রুবেলের শ্বশুরবাড়ি থেকে তার ছেলে ইমাম হারিয়ে যায়। তখন নিখোঁজের মা খাদিজা আক্তার পিংকি চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসেন। তখন তিনি জানান ঘুমিয়ে থাকা অবস্থায় তার ছেলে ইমাম হোসেনকে চুরি করে নিয়ে গেছে কেউ। পর দিন সকালে বাড়ির পাশের পুকুর থেকে ইমামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মামলা করেন রুবেল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন খাদিজা। জবানবন্দিতে খাদিজা জানান, স্বামী ভরণপোষণ না দেওয়ায় এবং পরিবারের (বাবার বাড়ির) লোকজনের উপহাস সহ্য করতে না পেরে ২০২০ সালের ১৯ এপ্রিল ২ মাসের ইমাম হোসেনকে ঘরের পাশের পুকুরে ফেলে দেন।
পিবিআই সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শিশু ইমামের বাবা মামলা করলে প্রথমে তদন্তের দায়িত্ব পায় বন্দর থানা-পুলিশ। পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআই। তদন্তকালে ঘটনাস্থল হতে সাত শব্দের একটি ছোট কাগজের টুকরা আলামত হিসেবে জব্দ করেন জেলা পিবিআই পরিদর্শক সাইফুল ইসলাম। জব্দকৃত কাগজে লেখা থাকে ‘বাচা গড়ে গড়ে চুরি করমু সাবথাব’। এ কাগজের হাতের লেখার নমুনা সংগ্রহকালে ভিকটিমের মা খাদিজা আক্তার পিংকির হাতের লেখার মিল পাওয়া যায়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের মুখে তিনি এর দায় স্বীকার করেন।
খাদিজা আক্তার জানান, তাঁর স্বামী তাঁকে বারবার টাকার জন্য চাপ দিতেন। স্বামী চাইতেন তিনি আয়-রোজগার করবেন। রুবেল কোনো ভরণপোষণ দিতেন না। এ নিয়ে পরিবারের লোকজন তাঁকে উপহাস করতেন। এসব মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘুমন্ত ইমাম হোসেনকে পুকুরে ফেলে হত্যা করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে