রাজধানীর তেজগাঁও এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর বড় ভাই। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহিনবাগ মসজিদ গলির একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ওলিউল্লাহ রনি (২৯)। আহত হয়েছেন তাঁর বড় ভাই রফিক মিয়া (৩১)। রক্তাক্ত অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে স্বজনেরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজি। তিনি বলেন, ‘নিজেদের টিনশেড বাসায় থাকে রনি ও তাঁর বড় ভাই রফিক। ওই বাসায় রাতে একই এলাকার মোরশেদ (৩৮) নামে এক ব্যক্তি রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। দেখতে পেয়ে ছোট ভাইকে বাঁচাতে যান বড় ভাই রফিক। তখন তাঁকেও জখম করে পালিয়ে যান ঘাতক। পরে স্বজনেরা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রনি মারা যান।’
এসআই আরও বলেন, ‘মোরশেদ তাঁদের পূর্বপরিচিত এবং মাদকাসক্ত। গত রাতে মাদক সেবনকে কেন্দ্র করে মোরশেদ রনিকে ছুরিকাঘাত করেন। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। রনির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।’
এ দিকে নিহত রনির বড় বোন পারভিন আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘রনি অবিবাহিত। সে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করত। আবার মাঝে মাঝে গাঁজা সেবন করত।’
তিনি আরও বলেন, ‘রাতে ফোনে এ ঘটনা শুনে হাসপাতালে এসে দেখি আমার ভাইয়ের লাশ। আরেক ভাই রফিক হাসপাতালে ভর্তি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে