বন্দরে মাদক সেবনের টাকা না পেয়ে মা, বাবা ও ছোট ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাসেল নামের এক ছেলের বিরুদ্ধে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকায় এলাকায় এই ঘটনাটি ঘটে।
এ সময় আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে রাসেল পালিয়ে যায়। পরে রাসেলের মা নাজমা বেগমকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আহত মা নাজমা বেগম সোমবার দুপুরে রাসেলের বিরুদ্ধে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাসেল বখাটে ছেলেদের পাল্লায় পরে মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায়ই মাদকের টাকার জন্য বাড়িতে ঝগড়া এবং আসবাব ভাঙচুর করত। আজ সকালে মাদকের জন্য রাসেল তাঁর মা নাজমা বেগমের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তাঁর মাকে পিটিয়ে জখম করে। এ সময় রাসেলের বাবা রিয়াজ উদ্দিন ও ছোট ভাই ফয়সাল এগিয়ে আসলে তাদেরও পিটিয়ে আহত করে রাসেল।
অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জিয়া বলেন, আজকে দুপুরে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মা। বিষয়টি মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি তদন্ত করছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে