মানিকগঞ্জের হরিরামপুরের চোর সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে (৪০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ আসিফ (২০) নামের এক তরুণকে আটক করেছে অভিযুক্ত আরেক তরুণ পলাতক রয়েছেন।
আজ সোমবার দুপুর সোয়া দুইটার দিকে উপজেলার ধূলসুরা ইউনিয়নের আইলকুন্ডি চর থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন—আইলকুন্ডি চরের সালাম শেখের ছেলে নাঈম শেখ (২২) ও ওই এলাকার আ. রাজ্জাকের ছেলে আসিফ (২০)।
ওসি বলেন, আজ সকালে ধুলসুরা ইউনিয়ন চেয়ারম্যান জায়েদ খান সকাল ১০টার দিকে জানান আইলকুন্ডি চরে কাঠবাগানে একটি লাশ দেখেছেন স্থানীয়রা। পরে দুপুর লাশ উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, গতকাল রোববার বিকেল ৫টার দিকে অজ্ঞাত এক ব্যক্তিকে আইলকুন্ডি চরে ঘোরাঘুরি করতে দেখে নাঈম শেখ ও আসিফ। তাঁকে গরু চোর ভেবে আটক করে আইলকুন্ডি গ্রামের পরাণ সরকারের কাঠবাগানে নিয়ে যায়। কাঠবাগানে নিয়ে দড়ি দিয়ে বেঁধে গাছের ডাল দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটিয়ে মাথা ফাটানোসহ দুই হাত, পা ও সারা শরীরের বিভিন্ন স্থানের হাড় ভেঙে ফেলে ও রক্তাক্ত জখম করে। এই ঘটনায় আসিফকে আটক করা হয়েছে। নাঈম শেখ পলাতক রয়েছে। হত্যার কাজে ব্যবহৃত দড়ি ও লাঠি জব্দ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে। লাশের পরিচয় শনাক্তসহ মামলা দায়েরর কার্যক্রম প্রক্রিয়াধীন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে