
হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পুরুষ। তাঁদের কারও স্ত্রী-সন্তানও রয়েছে। হিজড়া সেজে যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শনিবার বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ৯ কথিত হিজড়াকে গ্রেপ্তার করার বিষয়টি জানান। তাঁদের আজ দুপুরে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), মো. সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), মো. ইয়াহিয়া ওরফে মৌরি হিজড়া (৩০), মো. নয়ন ওরফে নিশি হিজড়া (২০), মো. বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) এবং মো. মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
ওসি জানান, তাঁরা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। জনৈক পাপ্পু হিজড়া তাঁদের গুরুমাতা। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাঁদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে দেন দৈনিক ৬০০ টাকা। তাঁদের কারও বাড়ি লক্ষ্মীপুর, কারও বাড়ি সিরাজগঞ্জ, কারও বাড়ি পাবনা, কাউকে আবার আনা হয়েছে ময়মনসিংহ থেকে। তাঁদের কয়েকজন বিবাহিত এবং স্ত্রী-সন্তানও আছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন তাঁরা। তিনি দিতে অস্বীকৃতি জানালে জোর করে ২০০ টাকা কেড়ে নেন। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোনকল করলে মিরপুর মডেল থানা-পুলিশের একটি দল অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে