গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে সে।
ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মো. মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বলেন, গাজীপুরের শ্রীপুরের বরমী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত বখাটে যুবক মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের একটি দল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, শনিবার রাতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কালিকাপুর উত্তরপাড়া এলাকায় তাঁর ফুপুর বাড়িতে আত্মগোপনে ছিল বখাটে যুবক মামুন।
শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে র্যাব-১ থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়ন কলেজছাত্রী মারজিয়া আক্তারকে ছুরিকাঘাত করে বখাটে মামুন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরামা গ্রামের বালুমহাল এলাকায় এ ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে