
রাজধানীর তুরাগে সাবেক স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (২২) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আকলিমা আক্তারের সাবেক স্বামী ইকরাম চাপরাশি (২৮) পলাতক রয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তুরাগ থানাধীন উত্তরা ১৪ নম্বর সেক্টরের আহালিয়া মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আকলিমা আক্তার ভোলা জেলার দুলারহাট উপজেলার আহমদপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। ইকরাম চাপরাশির বাড়িও একই গ্রামে।
আকলিমার মৃত্যুর বিষয়টি আজ রোববার তুরাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর নিশ্চিত করেছেন।
এসআই আলমগীর কবীর বলেন, ‘নিহত আকলিমার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় নিহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
ওই নারীর বাবার অভিযোগের বরাতে আলমগীর কবীর জানান, অভিযোগে আকলিমার বাবা বলেছেন, ‘তাঁর মেয়ের হত্যাকারী সাবেক স্বামী ইকরাম। ইকরাম ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আকলিমাকে হত্যা করেছে।’
আহালিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার সন্ধ্যায় আকলিমা উত্তরা ১৪ নম্বর সেক্টর সংলগ্ন খেলার মাঠের পাশে যান। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা তাঁর সাবেক স্বামী ইকরাম চাপাতি দিয়ে আকলিমাকে আঘাত করে। তখন গুরুতর আহত অবস্থায় আকলিমাকে গাজীপুরের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাতে পারেনি তুরাগ থানা-পুলিশ। এ বিষয়ে আকলিমার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে