মুন্সিগঞ্জের শ্রীনগরে চাঁদা না দেওয়ায় পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রমজান হোসেন। উপজেলার বাগড়া ইউনিয়নের পূর্ব বাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এমারত হোসেনে ওই গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী রমজান হোসেন একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিন-চারজন লোক নিয়ে পিকনিকে যাওয়ার কথা বলে রমজান হোসেনের কাছে ৯০ হাজার টাকা চাঁদা দাবি করেন এমারত। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁরা রমজানের পুকুরে বালু ভরাটের কাজ বন্ধ করে দেন। পরবর্তী সময়ে পুকুর ভরাট করতে গেলে খুন করে লাশ বালুতে পুঁতে রাখবেন বলে এমারত হুমকিও দেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এমারত হোসেনের মোবাইল ফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার কল করে বন্ধ পাওয়া যায়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘হুমকি ও কাজ বন্ধ করে দেওয়ার বিষয়ে আজ (শনিবার) একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে