
ঢাকার সাভারে বাবা ও শিশুপুত্র হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার র্যাব এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এর আগে গতকাল রোববার রাতে আমিনবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকেরা হলেন সিরাজগঞ্জের বাসিন্দা মো. আনিস সরদার (২৬) ও চাঁপাইনবাবগঞ্জের আদিল বিশ্বাস (২৪)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ সেপ্টেম্বর আমিনবাজারের বরদেশী এলাকার রূপালী সৈকত হাউজিং থেকে ফুয়াদ ইসলাম (৫৪) ও তাঁর দেড় বছরের ছেলে আশিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। কয়েকজন সহযোগী নিয়ে আনিস সরদার ও আদিল বিশ্বাস তাঁদের হত্যার পর খামারের ভেতরেই লাশ মাটি চাপা দিয়ে রেখেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নিহত ফুয়াদ ইসলাম মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি রূপালী সৈকত হাউজিং এলাকায় একটি গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ফুয়াদ ইসলামের সঙ্গে তাঁর দেড় বছরের ছেলেও থাকত।
এদিকে গ্রেপ্তার আসামিরা র্যাবকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে সাভার এলাকায় থেকে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলের। তাঁরা ফুয়াদ ইসলামের খামারে গরু চুক্তি চুরি করতে গিয়ে তাদের হত্যা করে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে