রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর মালট বাগান থেকে মো. মিনহাজ (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের একটি মালটাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিনহাজ পূর্ব ভবদিয়া গ্রামের আজাদ শেখের ছেলে।
প্রতিবেশী সালমা খাতুন বলেন, তিন ভাইয়ের মধ্যে মিনহাজ বড়। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে আর পড়েনি। মিনহাজের বাবা ভ্যান চালান। আর মা পাশেই একটি কারখানায় কাজ করেন। গত রোববার নিখোঁজ হওয়ার পর থেকে অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। গতকাল সোমবার এলাকায় মাইকিং করা হয়। আজ সকালে মুক্তারের মালটাবাগানে লাশ পাওয়া যায়।
সালমা খাতুন আরও বলেন, বাগানমালিক মুক্তারের বিচার চাই। তিনি বাগানে বিদ্যুতের তার দিয়ে রাখতে পারেন না। সবাই তো জানে না, বাগানে বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছে।
নিহত শিশুর স্বজন শাহিন জানান, রোববার বিকেলে বাড়ি থেকে বের হয় মিনহাজ। প্রতিবেশী আরেক শিশুকে বলে যে, মুক্তারের মালটাবাগানে যাচ্ছে। রাতে বাড়ি না ফিরলে অনেক খোঁজাখুঁজি করা হয়। পরদিন সোমবার এলাকায় মাইকিং করেও সন্ধান মেলেনি। আজ সকালে একই গ্রামের মুক্তারের মালটাবাগানের বিদ্যুতের তারে মিনহাজের লাশ জড়িয়ে রয়েছে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
শিশু মিনহাজের বাবা আজাদ শেখ বলেন, ‘পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। মিনহাজ ছোট মানুষ, মালটাবাগানে গিয়ে মালটা ছিঁড়তেই পারে। তাই বলে মেরে ফেলবে? আমার ছেলেকে আমি অনেক খুঁজেছি, মালটাবাগানেও খুঁজেছি, কিন্তু তাকে পাইনি। আজ বাগানে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় আমার ছেলের লাশ পাওয়া যায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ওই মালটাবাগানের চারপাশে বিদ্যুতের সংযোগ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে জড়িয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর মূল কারণ জানা যাবে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে