নারায়ণগঞ্জের ইসদাইর এলাকায় মামুন হোসেন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে নূর নবী (২১) নামে আরও একজন। আজ সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসদাইর রেললাইন এলাকায় একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে হামলাকারীরা। আহত নূর নবীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মামুন ইসদাইর বুড়ির দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে। আহত নূর নবী ফতুল্লার টাগারপার এলাকার মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে স্থানীয় নূরনবীর গ্রুপ সাইফুল, পায়েল ও জয়ের ওপর হামলা চালান। হামলার পরে সন্ধ্যায় নূর নবী ও মামুন একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময় সাইফুল, পায়েল ও জয়ের গ্রুপ এসে পাল্টা হামলা করে। মারামারির একপর্যায়ে উভয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহত মামুনের বোন জামাতা হাসান বলেন, ‘মামুন দেড় বছর পূর্বে বিয়ে করে। বিয়ের পর থেকে ঝামেলায় যেত না। বর্তমানে বিভিন্ন দোকানে বিস্কুট ও চানাচুর সরবরাহের কাজ করত। ঘটনার সময় পূর্ব পরিচিত হিসেবে নূর নবীর সঙ্গে বসে চা খাচ্ছিল। এ সময় হামলাকারীরা এসে মামুনকে ছুরিকাঘাতে হত্যা করে।’
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই সোহাগ হোসেন বলেন, ‘ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে যাচাই বাছাই চলছে। প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।’
ফতুল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। কি কারণে এই হত্যাকাণ্ড তা জানতে তদন্ত চলছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে