মাগুরায় ২০০০ সালের ২৬ মে ছুরিকাঘাতে খুন হন ৩৫ বছরের ইলতুতমিস মোল্লা। ওই ঘটনায় করা মামলায় ২০০৯ সালে শামীমসহ তিন জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
তবে ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল নিষ্পত্তি করে ২০১২ সালের ১৯ নভেম্বর দুজনকে খালাস দেন হাইকোর্ট। আর সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয় আসামি শামীমকে।
যাবজ্জীবন সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন শামীম। শুনানি শেষে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর আপিল মঞ্জুর করে খালাস দেন।
এর মধ্য দিয়ে ২২ বছর আগের হত্যার অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেন শামীম। রাষ্ট্রপেক্ষর আইনজীবী একেএম আমিন উদ্দিন মানিক বলেন, ‘মৃত্যুকালীন জবানবন্দির সঙ্গে সাক্ষীদের জবানবন্দির মিল নেই। এজন্য শামীমকে খালাস দিয়েছেন আদালত।’
তিনি আরও বলেন, ‘এই আসামি মামলা হওয়ার পর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন পাঁচ বছর। এরপর জামিনে মুক্তি পান। তবে বিচারিক আদালতে সাজা হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন। তাঁর ১৮ বছর ৩ মাস সাজা খাটা হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে