ফরিদপুরের সালথায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম শেখকে (১৯) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য জানান।
এর আগে গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর (১৩) সঙ্গে তিন মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল ইব্রাহিমের। ৯ নভেম্বর সন্ধ্যায় ইব্রাহিম তাঁকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। রাতে বাড়ির পাশের একটি ধান খেতে নিয়ে তাকে ধর্ষণ করেন। বিয়ে না করে পরদিন সকালে ওই কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেন।
এদিকে ১৪ নভেম্বর রাতে তার বাড়িতে গিয়ে আবারও তাকে ধর্ষণ করেন ইব্রাহিম। এ সময় তার পরিবার ও স্থানীয়রা ইব্রাহিমকে ধরে পুলিশকে খবর দেয়। পরদিন ১৫ নভেম্বর কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ইব্রাহিম একাধিকবার ধর্ষণের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে