লঞ্চ কেনার সর্বোচ্চ দর এসেছিল ৩৫ লাখ টাকা, সেই দর উপেক্ষা করে এর চেয়ে ১০ লাখ টাকা কমে ২৫ লাখ টাকায় বিক্রি করে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের কর্মকর্তারা। এই অভিযোগে চট্টগ্রাম নেভাল ট্রেনিংয়ের কমান্ড্যান্ট কমোডর মতিউর রহমানসহ ৫ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন—খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী লঞ্চ বিক্রির দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাবকে খুলনা শিপইয়ার্ড লিমিটেড জেনারেল ম্যানেজার (ফাইনান্স) ও নেভাল ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের কমান্ড্যান্ট (কমোডর) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার (প্রশাসন) এ এম রানা, সাবেক ক্যাপ্টেন ও জিএম (প্রোডাকশন) আনিছুর রহমান মোল্লা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শওকত ইমরান, ও মেসার্স এস. বি কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারীরা মো. সাইদুজ্জামান সাইদ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা নিয়ম বহির্ভূতভাবে, প্রতারণা, কারচুপি ও পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের এমভি সৃজনী লঞ্চটি দাখিলকৃত সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রি না করে সংশোধিত দর ২৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, টেন্ডার কমিটি টেন্ডারের ১ নং শর্ত ভঙ্গ করে এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেডের নিজস্ব ক্রয়, বিক্রয়, টেন্ডার সংক্রান্ত বিধিমালার কার্যপ্রণালী অংশের ১৬.৩ ধারা এবং দিক নির্দেশনা অংশের ২৫.৪ ধারা অনুসরণ না করে নিজেদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে মেসার্স এসবি কনস্ট্রাকশনকে তার দাখিলকৃত সর্বোচ্চ দর ৩৫ লাখ ৮৫ হাজার ৫৫০ টাকায় বিক্রয় না করে ও তার জামানত বাজেয়াপ্ত না করে এবং নিয়মানুযায়ী ২য় বার দরপত্র আহ্বান না করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসবি কনস্ট্রাকশনের কাছে সংশোধিত দর ২৫ লাখ হাজার টাকায় বিক্রি করে অবশিষ্ট অর্থ অর্থাৎ ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে