কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজমূল হুদাকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পশ্চিম কান্দাইল গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নাজমুল হুদা পশ্চিম কান্দাইল গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম সিদ্দিকী।
নিহত নাজমুলের মামা করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার জানান, গতকাল মঙ্গলবার তাঁদের পাশের বাড়ির হিরণ, সবুজ ও ধনু মেম্বারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমূলের তর্কবিতর্ক হয়। আজ সকালে গ্রাম্য সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হওয়ার পরে বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজমূলকে ছুরিকাঘাত করে তাঁরা।
ওসি জানান, সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। এরই জের ধরে আজ বেলা ১১টার দিকে কান্দাইল বাজার থেকে বাড়ি ফেরার পথে তাঁকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকে ও পেছনে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে