
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে বড় ভাইকে হত্যা মামলার আসামি ওয়াসিমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওয়াসিম উপজেলার কান্দাপাড়া গ্রামের আমির হোসেন ব্যাপারীর ছেলে।
টঙ্গিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, আসামি ওয়াসিম তাঁর আপন বড় ভাই বশিরের বউয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ ঘটনা তাঁর ভাই জেনে ফেলায় গত ৩০ জুলাই ভাইকে হত্যা করেন তিনি। এ ব্যাপারে বশিরের চাচা বাবুল বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় মামলা করেন।
এসআই আরও বলেন, ‘মামলার পর থেকে আসামি ওয়াসিম পলাতক ছিলেন। মোবাইল ফোন ট্র্যাকিং করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, ‘নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হবে।’
এই সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে