
রাজধানীর দক্ষিণখানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ভূগর্ভস্থ বৈদ্যুতিক তার চুরি ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে প্রায় ১১ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে পুলিশ।
দক্ষিণখানের চালাবন এলাকা থেকে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর গ্রামের মৃত আনসার আলী দেওয়ানের ছেলে জাহিদুল ইসলাম সুমন (৪০), ময়মনসিংহের ফুলপুর থানাধীন হাটপাগলা গ্রামের আবুল কালামের ছেলে মো. রিপন (৩৮), বাগেরহাটের মোড়লগঞ্জ কামলা গ্রামের মান্নান হাওলাদের ছেলে জামরা হাওলাদার (৩৩), ঝিনাইদহের শৈলকুপা থানাধীন গোলল নগর গ্রামের চান মিয়ার ছেলে মো. মিলন (৩৪), ভোলার শশীভূষণ উপজেলার গোলক নগর গ্রামের মো. লিটন ফরাজী (৩৪) ও একই উপজেলার রসুলপুর গ্রামের কবির ব্যাপারীর ছেলে আলামিন ব্যাপারী (২৮)।
তাঁদের হেফাজত থেকে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৯০ মিটার ভূগর্ভস্থ ৩৩ কেভি লাইনের কপার ক্যাবল, মাটি খননের এস্কেভেটর, চোরাইল মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) মো. গাজী সালাহ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ডেসকোর দক্ষিণখানের চালাবন শাখার বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. ওয়ারেছ আলী বাদী হয়ে গতকাল শুক্রবার (১৪ জুন) রাতে একটি চুরির অভিযোগ দেন। ওই অভিযোগে তিনি বলেন, ওই রাত আনুমানিক দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে ডেসকোর ভূগর্ভস্থ ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের ১৬০ মিটার কপার ক্যাবল চুরি গেছে। যার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
পরিদর্শক সালাহ উদ্দিন আরও বলেন, অভিযোগের তদন্ত করে বিকেল ৩টার দিকে দক্ষিণখান থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তারা উপপরিদর্শক (এসআই) আন্নান উল আলম দক্ষিণখানের চালাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের চোরাই কপার ক্যাবল, ট্রাক ও এস্কেভেটর জব্দ করেন। সেই সঙ্গে মূল হোতা জাহিদুল ইসলাম সুমনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে