নরসিংদীর মাধবদীতে থুতু ফেলাকে কেন্দ্র করে শাহ আলমকে (১৭) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার সন্ধ্যায় মাধবদীর দক্ষিণ বিরামপুর এলাকা এ ঘটনা ঘটে। নিহত মোবারক নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে মাধবদীর এসপি ইনস্টিটিউশন থেকে সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের স্বজনরা বলছেন, গত শুক্রবার সন্ধ্যায় মোবারক বাড়ি থেকে বেরিয়ে আওয়াল মোল্লার চায়ের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় সে থুতু ফেললে ইয়াসিন নামের এক কিশোরের পায়ের সামনে পড়ে। এতে ইয়াসিন ও মোবারক উত্তেজিত হয়ে উঠলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সেখান থেকে মোবারক চলে যায়।
এর জের ধরে শনিবার সন্ধ্যায় ইয়াসিনসহ ১০ থেকে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্য ওই চায়ের দোকানের সামনে ওত পেতে থাকে। এ সময় চায়ের দোকানটির সামনে দিয়ে যাওয়ার সময় মোবারকের ওপর হামলা করে তারা। একপর্যায়ে তারা চাপাতি, ছুরি ও দা দিয়ে মোবারককে কুপিয়ে আহত করে। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় মোবারক। পরে তাকে আহত অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়।
নিহত কিশোরের চাচাতো ভাই সেলিম হোসেন বলেন, ‘ইয়াসিনসহ কয়েক কিশোর আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। তারা প্রত্যেকেই স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের সবার বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হবে। পায়ের সামনে থুতু পড়ার মতো একটি তুচ্ছ বিষয়ে যারা তাকে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই।’
সেলিম হোসেন আরও জানান, মোবারকের লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরবেন।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকীবুজ্জামান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। মামলাও প্রক্রিয়াধীন। এরই মধ্যে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চারজনকে আটক করেছে। মামলা পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে