
মুন্সিগঞ্জ সদরে আল আমিন (২৫) নামের এক অটোচালককে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বলেন, মুক্তারপুর ব্রিজ থেকে যাত্রী বেশে ছিনতাইকারীরা বিকেলে অটোতে ওঠেন। পরে রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোটি ছিনতাইয়ের চেষ্টা করেন এবং চালককে ছুরিকাঘাত করে।
পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয় এবং সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মিশুক চালককে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
জানা যায়, গত বুধবার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুর এলাকায় দুষ্কৃতকারী মো. নাঈম উদ্দিন ও মো. হানিফ মিশুক চালক আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় দুই ছিনতাইকারীকে বাধা দেয় মিশুক চালক। পরে তাঁরা সুইচ গিয়ার দিয়ে অটোচালক আল-আমিনকে ছুরিকাঘাত করে।
পরে পথচারীরা গুরুতর আহত অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি অবস্থায় অটোচালক আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে। তাঁদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার লক্ষ্মীপুর থানায়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে