তেলেঙ্গানা: ঋণে জর্জরিত ভারতের তেলেঙ্গানা রাজ্য। করোনা মহামারি পরিস্থিতিতে ৪০ হাজার কোটি রুপির ঋণ থাকা সত্ত্বেও ৩২ জন অতিরিক্ত জেলা কালেক্টরকে বিলাসবহুল গাড়ি কিনে দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর। প্রতিটি গাড়ির আনুমানিক বাজারমূল্য ২৫-৩০ লাখ রুপি। রাজ্যের বিরোধী দলের নেতারা এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন।
আমলাদের খুশি করতে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেতা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন বলে অভিযোগ বিজেপির। বিজেপির মুখপাত্র কৃষ্ণা সাগর রাও মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রেখেছেন, ১১ কোটি রুপির বেশি অর্থ খরচ করে বিলাসবহুল গাড়ি কেনার এই সিদ্ধান্তকে কীভাবে তিনি যৌক্তিক প্রমাণ করবেন?
কৃষ্ণা সাগর রাও বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতিতে বিলাসবহুল গাড়ি কিনে প্রচুর অর্থের অপচয় করা হলো। এমনিতেই করোনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে মানুষজন ঋণে হিমশিম খাচ্ছে। এর মধ্যে বিলাসবহুল গাড়ি কেনার এই সিদ্ধান্ত ভয়ংকর বলা চলে। এটি কল্পনাতীত।
বিজেপির পক্ষ থেকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান তিনি।
কংগ্রেস নেতা ডি শ্রাবণ কুমার এই সিদ্ধান্তকে ঔদ্ধত্যপূর্ণ বলেছেন। ডি শ্রাবণ কুমার বলেন, এমনিতেই রাজ্যকে ৪০ হাজার কোটি রুপির ঋণে ডুবিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। যাঁদের জন্য কেনা হয়েছে তাঁদের সরকারি গাড়িটি ভালো অবস্থায় থাকা সত্ত্বেও নতুন গাড়ি কেনা হলো।
উল্লেখ্য, করোনা মহামারিতে লকডাউনের কারণে রাজ্য সাড়ে ৪ হাজার কোটি রুপির রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী হারিশ রাও।
তবে এত সমালোচনা হলেও নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাজ্যের সব জেলায় ঘুরে বেড়াতে অ্যাডিশনাল কালেক্টরদের এমন গাড়িই চাই।
এর আগে জেলা কালেক্টরদের ২০১৫ সালে টয়োটা ফরচুনারস গাড়ি দেওয়া হয়েছিল। ওই সময় তেলেঙ্গানাতে ছিল মাত্র ১০টি জেলা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে